আন্তর্জাতিক


মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার

মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন
রাশিয়াতে অবস্থানরত সকল মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের এ আহ্বান জানিয়েছেন তিনি। 

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়াতে আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেফতারের পরই এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

টুইট বার্তায় অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা প্রদান করাই  যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দিতে ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি)। ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

রুশ গোয়েন্দা সংস্থা জানায়, গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে। রুশ গোয়েন্দা সংস্থার এমন ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ব্লিঙ্কেন। 



সম্পর্কিত

আমেরিকা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।