Ad

আমি জানতে চাই নির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে কিনাঃ ইমরান খান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
63633950_605 - Copy
Durbin News

পাকিস্তানে নব্বই দিনের মাঝে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, পাঁচ সদস্যের হোক বা ফুল বেঞ্চ হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানতে চাই— নির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে কিনা। পাঞ্জাব ও খাইবার অ্যাসেম্বলি নির্বাচনের তারিখ মুলতবির বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের করা রিট শুনানিতে অংশ নিতে এক বিচারপতির অপারগতার খবরের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দুটি অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আগে আমি শীর্ষ সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। তারা বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবিধানিক বিধানকে উপেক্ষা করা সম্ভব নয়।বর্তমান পাকিস্তান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অপরাধীদের আমদানি করা সরকার, এর পৃষ্ঠপোষক এবং বিতর্কিত নির্বাচন কমিশন এখন সংবিধানকে উপহাস করতে এসেছে। সংবিধানের বিভিন্ন ধারাকে নিজেদের জন্য প্রজোয্য ঘোষণা করে অন্যদের অযোগ্য বলে ঘোষণা করেছে। এর মাধ্যমে শাহবাজ সরকার পাকিস্তানের ভিত্তিকে আক্রমণ করছে বলেও অভিযোগ করেছেন তিনি। পিটিআই চেয়ারম্যান বলেন, তারা নির্বাচনকে এমনই ভয় পায় এবং তাদের দণ্ডিত অপরাধী নেতাদের বাঁচাতে এতই মরিয়া যে, আইনের শাসনের শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে চাইছে।এদিকে গতকাল বৃহস্পতিবার বহুল আলোচিত তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার ইমলামাবাদের স্থানীয় একটি আদালত ইমরানকে এ মামলা থেকে মুক্তি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও তিনি বারবার এ অভিযোগ অস্বীকার করেছেন।এ মামলায় আদালতে ধারাবাহিক অনুপস্থিতির কারণে এ মাসের শুরুতে ইসলামাবাদের এই আদালত পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গ্রেফতারি পরোয়ানা বাতিলও করা হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad