আন্তর্জাতিক


ইমরান খানকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করা অপরিহার্য: পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার

ইমরান খানকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করা অপরিহার্য: পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানের মতো বিতর্কিত নেতাকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করা অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এসময় তিনি দেশটির বর্তমান সংকটের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকেই দায়ী করেছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার সুপ্রিমকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ এ মন্তব্য করেন।

ইমরান খানকে একটা ফিতনা অভিহিত করে রানা সানাউল্লাহ বলেন, তিনি প্রথমে একটি রাজনৈতিক ও প্রশাসনিক সংকট তৈরি করেছেন। আর এখন বিচারিক সমস্যা তৈরি করেছেন। সে কারণেই তাকে রাজনীতি থেকে অপসারণ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটিআই প্রধানকে কীভাবে রাজনীতিতে আনা হয়েছিল তা তদন্ত করা দরকার। এ ক্ষেত্রে বিচার বিভাগকেও তার ভূমিকা পালন করা উচিত।

ক্রিকেটার থেকে রাজনীতিক হয়ে যাওয়া ইমরান খানকে নিয়ে প্রায়ই এমন মন্তব্য করে আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। 

এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান তাকে হত্যাচেষ্টার জন্য যে তিনজনকে দায়ী করেছেন, তাদের একজন এই রানা সানাউল্লাহ। অপর দুজন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন তিনি। এ ছাড়া এক পিটিআই কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। 



সম্পর্কিত

পাকিস্তান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।