আন্তর্জাতিক


ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, নিহত বেড়ে ২২!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ এপ্রিল ২০২৩, ০২:৫১ অপরাহ্ন, রবিবার

 ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, নিহত বেড়ে ২২!
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ও মধ্য–পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হানা শক্তিশালী ঝড়ে এখনো পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিভিন্ন অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংবাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 গত শুক্রবার আরকানসাস অঙ্গরাজ্যে ঝড়টি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অঙ্গরাজ্যটিতে ঝড়ের কারণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

 ঝড়ে ইলিনয় অঙ্গরাজ্যে চারজন এবং ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে তিনজন নিহত হয়েছেন।আর মিসিসিপি সীমান্তবর্তী ম্যাকনাইরি কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে। 

আলাবামার ম্যাডিসন কাউন্টির টেনেসি সীমান্তের দক্ষিণে ঝড়ের কারণে বাড়ি ধসে পড়ে ৯০ বছর বয়সী ওভি লাসাটের নিহত হয়েছেন।সেই সাথে ঝড়ে পন্টোটক কাউন্টিতেও আরও একজনের মৃত্যু হয়েছে।ইলিনয় অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রফোর্ড কাউন্টিতে ঝড়ে একটি আবাসিক স্থাপনা ধসে পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ডেলাওয়ার অঙ্গরাজ্যে গতকাল রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে সাসেক্স কাউন্টিতে একজন নিহত হয়েছেন।আরকানসাসের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঝড়ে অঙ্গরাজ্যটির অনেক ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। যানবাহন উল্টে গেছে, গাছ উপড়ে পড়েছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরকানসাস গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স গতকাল বলেছেন, অঙ্গরাজ্যটিতে পাঁচজন নিহত হয়েছেন।

সম্পর্কিত

আমেরিকাআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।