Ad

১০ দিনে খরচ পাঁচ লাখ ইউরো; সমালোচনায় পুড়ছেন ঋষি সুনাক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
untitled-1-20221025163530 - Copy
Durbin News

মাত্র ১০ দিনে পাঁচ লাখ ইউরো খরচ করে সমালোচনায় পুড়ছেন ব্রিটিশ প্রধানুমন্ত্রী ঋষি সুনাক। জনগণের করের টাকায় তিনি বিদেশ ভ্রমণে অতিরিক্ত খরচ করেছেন- এমনই অভিযোগ করেছে ব্রিটেনের বিরোধী দল। সাম্প্রতিক সময়ে ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোরাফেরার খরচ দেখলে যে কেউই বিষ্মিত হবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন বেহিসেবি খরচকে এবার নির্বাচনের আগে মূল হাতিয়ার করছে বিরোধীরা।গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মাত্র ১০ দিনে ভ্রমণ খরচ বাবদ পাঁচ লাখ ইউরো উড়িয়েছেন ঋষি সুনাক। ব্যক্তিগত বিমানে বিদেশ ভ্রমণের জন্য জনগণের বিপুল অংকের করের টাকা খরচ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ আছে ঋষির বিপক্ষে। কোন বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত তথ্যও প্রকাশ্যে এসেছে।জানা গেছে, কপ২৭ সম্মেলনে যোগ দিতে মিসরে গিয়েছেন ঋষি সুনাক। ৬ নভেম্বর সম্মেলনে যোগ দিয়ে সেদিনই আবার ব্রিটেনে ফেরত এসেছিলেন। ২৪ ঘণ্টার এই সফরে ব্রিটিশ সরকারের খরচ হয়েছিল এক লাখ আট হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া এক কোটি টাকা। পরের সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলেন সুনাক। উদ্দেশ্য জি২০ সম্মেলনে যোগ দেওয়া। এই ভ্রমণে তার খরচ হয়েছিল ৩৪ লাখ ইউরো। তার লাটভিয়া ও এস্তোনিয়া সফরে ডিসেম্বরে খরচ হয় প্রায় ৬৩ হাজার ইউরো। এ ছাড়াও প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আড়াই হাজার ইউরো খরচ করেছিলেন।ঋষি সুনাকের এই খরচের বহরকে কটাক্ষ করেছেন ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটরা। তাদের দাবি, আমজনতার করের টাকা বেহিসেবি খরচ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad