আন্তর্জাতিক


শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহতের সংখ্যা বেড়ে ৩২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন, সোমবার

শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহতের সংখ্যা বেড়ে ৩২

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিম অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, শপিংমল, গাছপালা ও গাড়ি। প্রাণ রক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ জন ।
স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে রাজ্যগুলোতে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির। নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। 


শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। তারা শিগগির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করবে। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আরো সময়ের প্রয়োজন বলেও জানানো হয়েছে। 


আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছে। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।


কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডার্স। আবহাওয়াবিদরা বলেছেন, একটি ঘূর্ণিঝড় নর্থ লিটল রকের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দালান ধসে কমপক্ষে তিনজন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে।


এই টর্নেডোর প্রভাবে মধ্য যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইন্ডিয়ানা, উত্তর কেন্টাকি এবং পশ্চিম ওহাইওতে আরো ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।