Ad

অস্ট্রেলিয়াও এবার সরকারি ফোনে নিষিদ্ধ করছে টিকটক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Tiktok - Copy
Durbin News

চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই তৈরি হয়েছে নানা সমস্যা । যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোসহ অনেক দেশ ই টিকটকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। আর এরই ধারাবাহিকতায় এবার সরকারি ফোনে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। ৩ এপ্রিল, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া চলতি সপ্তাহে সরকারি ফোনে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে। অস্ট্রেলিয়ান সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন।এছাড়া ভিক্টোরিয়া প্রদেশও সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবে ভিক্টোরিয়া।অবশ্য চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, বেলজিয়াম এবং ইউরোপীয় কমিশন ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অফিসিয়াল ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।বেইজিং-ভিত্তিক কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপ থেকে ব্যবহারকারীর ডেটা পশ্চিমা নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ন করে চীনা সরকারের হাতে চলে যেতে পারে এমন আশঙ্কার কারণে টিকটক ক্রমবর্ধমান তদন্তের আওতায় এসেছে।টিকটক অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার লি হান্টারকে উদ্ধৃত করে দ্য এজ বলেছে, ‘এই নীতির বিষয়ে সরকারের সাথে গঠনমূলকভাবে সংশ্লিষ্ট থাকার জন্য বারবার আমরা প্রস্তাব দেওয়া সত্ত্বেও’ নিষেধাজ্ঞার বিষয়ে জানতে পেরে কোম্পানি হতাশ হয়েছে।তিনি আরও বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি, টিকটক কোনও ভাবেই অস্ট্রেলিয়ানদের জন্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে না এবং এমন কোনও প্রমাণও নেই।’উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চীনা এই অ্যাপটি ৩৫০ কোটি বার ডাউনলোড হয়েছে।কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad