Ad

২০২৪ সালে মহাকাশচারী যাবে চাঁদে, চারজনের পরিচয় প্রকাশ করেছে নাসা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
orion_day_13_advisory
Durbin News

Artemis-II এর অধীনে ২০২৪ সালের শেষে চন্দ্রাভিযানে অংশ নিতে যাওয়া, ৪ নভোচারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।দীর্ঘ ৫০ বছর পর, আবারও ইতিহাস গড়তে যাওয়া চার মহাকাশচারী হলেন, রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ানা কোচ এবং জেরিমি হ্যানসন।জানা গিয়েছে, এদের মধ্যে তিনজন আমেরিকান ও একজন কানাডিয়ান বংশোদ্ভূত। কানাডা থেকে প্রথমবারের মতো, চন্দ্রাভিযানে যাওয়ার রেকর্ড করতে যাচ্ছেন জেরেমি।এছাড়া আরও বেশি কিছু নতুন রেকর্ডের জন্ম দিতে যাচ্ছে, আগামী বছর হতে যাওয়া Artemis-II. এর মাধ্যমেই লুনার মিশনে প্রথম বারের মতো অংশ নিতে যাচ্ছে কোন নারী। সেই সৌভাগ্যবান ব্যাক্তিটি হলেন ক্রিস্টিয়ানা হ্যামক কোচ। ৪৪ বছর বয়সী এই নারী একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মিশন চলাকালে স্পেশালিষ্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।২০১৯ সালের অক্টোবরে, নাসার আরেকজন নভোচারী Jessica Meir এর সাথে, প্রথম All female space walk-এ অংশ নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো।তার দখলে রয়েছে, একজন নারী হিসেবে একটানা মহাকাশে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড। ৩২৮ দিন স্পেসে থেকে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। একই সাথে বর্নবাদ ছাপিয়ে, চাদের উদ্দেশ্যে যাত্রা করবেন একজন কালো বর্নের মানুষ। সাদা চামড়ার সভ্য মানুষদের হাতে লেখা ইতিহাস, আগে কখনোই এমন ঘটনার সাক্ষী হয়নি।বর্নবাদ প্রথা ভুলে গিয়ে, সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করতে যাওয়া নভোচারীর নাম ভিক্টর গ্লোভার। US নেভীর টেস্ট পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।চন্দ্রমিশনের সময়েও স্পেসক্রাফটের পাইলট হিসেবে থাকবেন। ২০১৩ সালে নাসায় যোগ দিয়েছিলেন ভিক্টর। এরপর ২০২০ সালে সম্পন্ন করেছেন নিজের প্রথম স্পেস ফ্ল্যাইট।বর্তমানে তার বয়স ৪৬ বছর। তিনিই হলেন প্রথম আফ্রিকান আমেরিকান, যিনি দীর্ঘ ৬ মাসের বেশি সময় স্পেস স্টেশনে অবস্থান করেছেন।কানাডীয় স্পেস এজেন্সি থেকে, প্রথমাবারের মতো লুনার মিশনে অংশ নেয়া ব্যক্তি হতে যাচ্ছেন, Jeremy Hansen. একজন স্পেশালিষ্ট হিসেবে কাজ করবেন তিনি।কানাডার মহাকাশ গবেষণা সংস্থায় যোগ দেয়ার আগে, রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের একজন ফাইটার পাইলট ছিলেন Jerem. মহাকাশে এটিই প্রথম অভিযান হতে যাচ্ছে তার। Artemis-II মিশনে কমান্ডার হিসেবে থাকবেন ৪৭ বছর বয়সী রিড ওয়াইজম্যান। তিনিও US নেভীর একজন পাইলট। পূর্বে নাসার এস্ট্রোনাট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।এখনো পর্যন্ত একবার মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন তিনি। ২০১৫ সালে পাড়ি দিয়েছিলেন International Space Station-এ।তবে তারা এখনই চন্দ্রপৃষ্ঠে অবতরন করবেন না। বরং মহাকাশচারীরা কক্ষপথে ঘুরে, চাঁদের আশপাশে নানা ধরনের গবেষণামূলক কাজ করবেন। আর্টেমিস-২ হতে যাচ্ছে আর্টেমিস প্রোগ্রামের প্রথম ক্রু মিশন। যার লক্ষ্য হলো, নাসার নতুন সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে দেখা।এটি সফল হলে, ১২ মাস পরে পরিচালনা করা হবে Artemis-3. এই তৃতীয় পর্যায়ে রয়েছে চমক। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও সেভাবে অভিযান চালানো হয়নি। সেখানে প্রথম মহিলা ও প্রথম পুরুষ মহাকাশচারীকে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে নাসার। এর মাধ্যমেই ৫ দশক পর, আবারও চাঁদের বুকে পড়তে যাচ্ছে মানুষের পায়ের ছাপ।তবে গোটা আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য আরও উচ্চাভিলাষী। পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে মানুষের মঙ্গলগ্রহে পৌঁছানোর অভিযান। কারণ কয়েক ধাপের আর্টেমিস মিশনের চূড়ান্ত লক্ষ্য, চাঁদের বুকে বসে মঙ্গলে পৌঁছানোর কৌশল নির্ধারণ। এটি মঙ্গল জয়ের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে মূল ভূমিকা পালন করবে।কিছুদিন পূর্বেই আর্টেমিস মিশন ওয়ানে, চাঁদে দীর্ঘতম পথ অতিক্রম করে এসেছে চন্দ্রযান ওরিয়ন। তারপর সফল যাত্রা করে, পৃথিবীতে ফিরে এসেছে ২০২২-সালের ১১ ডিসেম্বর।সর্বশেষ মনুষ্যবাহী নভোযান চাদে অবতরন করেছিল ১৯৭২ সালে, যার নাম দেয়া হয়েছিল Apollo-17. আর Apollo-11 প্রথমবারের মতো ল্যান্ড করেছিল ১৯৬৯ সালে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad