আন্তর্জাতিক


টুইটারের লোগোতে কুকুর বসাচ্ছেন ইলন মাস্ক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ এপ্রিল ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার

টুইটারের লোগোতে কুকুর বসাচ্ছেন ইলন মাস্ক
টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিমস লোগো ব্যাবহার করা হবে টুইটারে। মাইক্রো-ব্লগিং সাইটের জন্য নতুন আপডেট এর জন্য এমনটি করেছেন টুইটারের সিইও ইলন মাস্ক। 
৩ এপ্রিল, সোমবার,  টুইটারের ওয়েব সংস্করণে ডগোজকয়েন ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির লোগোর অংশে কুকুরের ছবিকে লোগো হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন হয়নি।

ডগোজ ইমেজ যা একটি শিবা ইনু কুকুর। সেই ডগোজকয়েন ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির লোগো হিসাবে সুপরিচিত, যা ২০১৩ সালে একটি রসিকতা হিসাবে তৈরি করা হয়েছিল। বিটকয়েনের মতো অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে উপহাস করার জন্য।

গেল বছর ২৬ মার্চ টুইটারের সিইও তার এবং বেনামী এক অ্যাকাউন্টের কথোপকথনে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, টুইটারে ব্লু বার্ড লোগোকে পরিবর্তন করে ডগোজ ইমেজ ব্যবহার করবেন। সেই প্রতিশ্রুতির হিসেবে এইবার টুইটারের লোগো পরিবর্তন হবে।

সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তার সম্পদের ৪৪ বিলিয়ন মার্কিন ডলার হারানোর পর সোমবার টুইটারের ওয়েব লোগোতে পরিবর্তন আনার ঘোষণার পর, ডগোজকয়েনের মান ২০ শতাংশের বেশি বেড়েছে।






সম্পর্কিত

আন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।