আন্তর্জাতিক


প্রেমিকার বিয়েতে সাবেক প্রেমিকের বোমাভর্তি হোম থিয়েটার উপহার, বিস্ফোরণে নিহত বর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার

প্রেমিকার বিয়েতে সাবেক প্রেমিকের বোমাভর্তি হোম থিয়েটার উপহার, বিস্ফোরণে নিহত বর
বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলেন একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম। সেটি চালু করতেই বাধে বিপত্তি। বিস্ফোরিত হয় হোম থিয়েটারটি। এই বিস্ফোরণে বর ও তাঁর ভাই দুজনেই নিহত হন। গুরুতর আহত হন আরও চারজন।

গত ৩ এপ্রিল সোমবার ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় এ ঘটনা ঘটে। নিহত বরের নাম হেমেন্দ্র মেরাভি (২২)। তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ভাই রাজকুমার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হেমেন্দ্র ১ এপ্রিল বিয়ে করেছিলেন। কনের নাম ললিতা। পুলিশি তদন্তে দেখা যায়, হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক বসানো ছিল। বিস্ফোরকসহ এ হোম থিয়েটার বিয়েতে উপহার দিয়েছিলেন কনের সাবেক প্রেমিক সঞ্জু মারকাম। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হোম থিয়েটার বিস্ফোরণে ঘরের দেয়াল ও ছাদ ধসে পড়েছে। দেড় বছরের একটি শিশুসহ আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, তারা তদন্তে দেখতে পায়, হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক ছিল। এ কারণেই বৈদ্যুতিক সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ বিয়েতে পাওয়া উপহারের তালিকা খতিয়ে দেখে। তারা দেখতে পায়, হোম থিয়েটারটি উপহার হিসেবে দিয়েছেন কনের সাবেক প্রেমিক।

কবিরধামের অতিরিক্ত পুলিশ সুপার মনীষা ঠাকুর বলেন, গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁর সাবেক প্রেমিকা বিয়ে করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এ ক্ষোভ থেকেই তিনি হোম থিয়েটারে বিস্ফোরক বসিয়ে তা বিয়েতে উপহার দিয়েছিলেন।

সম্পর্কিত

ভারত

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।