আন্তর্জাতিক


আমি একজন সেরা মা হতে পারতাম: জেসিন্ডা আরডার্ন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার

আমি একজন সেরা মা হতে পারতাম: জেসিন্ডা আরডার্ন
রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  পার্লামেন্টে সমাপনী ভাষণে এক আবেগঘন বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি নারীদের মাতৃত্বের দিকে বেশি মনোযোগী হবার আহ্বান জানান। 

তিনি নারীদের উদ্দেশে বলেছেন— নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। ২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। 

৪২ বছর বয়সি জেসিন্ডা পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে থাকতে পারেন।’ 

কোমল হৃদয় আর দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আরডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী চলাকালে তার বিভিন্ন পদক্ষেপের কল্যাণে “ক্রাইসিস ম্যানেজার” খ্যাতি পান তিনি। 

জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যান। এসব সংকট দক্ষতার সাথেই সামাল দিয়েছিলেন তিনি। 



সম্পর্কিত

আন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।