Ad

ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ইঙ্গিত দিলো রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1680594187.LAVROV - Copy
Durbin News

অবশেষে ইউক্রেনের সাথে শান্তি আলোচনার পক্ষে ইঙ্গিত দিলো রাশিয়া। মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের প্রতি এমন প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানিয়েছেন, ইউক্রেনের শান্তি আলোচনা অবশ্যই “নতুন বিশ্ব ব্যবস্থা”র ভিত্তিতে তৈরি হতে হবে। তিনি আরও বলেন, ‘রুশ স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিয়েই যে কোনো ধরনের আলোচনা হওয়া উচিত।’চলতি সপ্তাহের শুক্রবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন ল্যাভরভ। যদিও চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো, ইউক্রেনে এক বছর ধরে চলমান এই যুদ্ধকে টেনে নেয়া ছাড়া তাদের হাতেও আর কোন বিকল্প পথ খোলা নেই। যুদ্ধ বন্ধে কোনরকম কূটনৈতিক তৎপরতা না থাকাকেই এজন্য দায়ী করেছে মস্কো। এসময় বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক অবস্থানের বিপক্ষেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দীর্ঘদিন ধরেই মস্কোর থেকে বলা হচ্ছিলো, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। ইউক্রেন আক্রমণও তাদের এমন লড়াইয়ের অংশ। রুশ পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, ‘নতুন বিশ্বব্যবস্থা যেসব নীতিমালার ওপর প্রণীত হবে সেসব বিষয় মেনে নিয়েই এসব আলোচনা হওয়া উচিত। এ সময় একক পরাশক্তি শাসিত কোন বিশ্বব্যবস্থার ধারণা রাশিয়া স্বীকার করে না বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, যুদ্ধ শুরু পরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল তুরস্ক। এদিনের বৈঠকেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মাঝে পুনরায় সংলাপের আহ্বান জানান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad