আন্তর্জাতিক


ফ্রান্সে ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৮


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ এপ্রিল ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার

ফ্রান্সে ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৮
ফ্রান্সে ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৮। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের মার্সেই শহরে। এখানে দুইটি ভবন ধসে পড়েছে। এবং ভবনের নিচে তারা চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ধসে পড়া ভবন দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। তাই উদ্ধারকর্মীরা ভবন দুটির কাছে যেতে দেরি করে। এর ফলে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না ভবনেরে নিচে ঠিক কতজন চাপা পড়ে আছে।

শতাধিক ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা করে। ভবন ধসের ১৭ ঘণ্টা পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন শহরের প্রসিকিউটর ডমিনিক লরেন্স।সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বলেন, ভবন ধসের পর আগুন ধরে যায়। এটা উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি করে এবং যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। 


প্রসিকিউটর লরেন্স বলেন, নবম ব্যক্তি নিখোঁজ কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ওই ব্যক্তি ধসে পড়া ভবনের পাশেই বসবাস করতো।

শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে ভবন ধসে পড়ে। এতে পাঁচজন আহত হয়। এখন পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ জানা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল। তিনি বলেন সুষ্ঠু তদন্তের পর জানা যাবে ভবন ধসের আসল কারণ। এবং ভবন ধসে হতাহতদের সংখ্যা।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।