Ad

ইউক্রেনে কাজ করছে ন্যাটোর বিশেষ বাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bakhmut_soldiers - Copy
Durbin News

রাশিয়ার আশঙ্কাই হলো সত্যি। ইউক্রেনের ভেতরে নিয়মিত কাজ করে চলেছে যুক্তরাজ্যসহ ন্যাটোর বিশেষ সামরিক ইউনিট। বিগত ১ বছর ধরেই এই বাহিনীর উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন ছিলো। তবে বিষয়টিকে বরবারই অস্বীকার করে এসেছে ইউক্রেন। অবশেষে ফাঁস হওয়া মার্কিন নথিপত্রের সূত্রে বেরিয়ে এসেছে আসল সত্য। ইউক্রেনে সত্যিকার অর্থেই অভিযান চালিয়ে এসেছে ন্যাটোর এই বিশেষ বাহিনী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের নিজস্ব অনুসন্ধান শেষে এই তথ্য জানায়। ফাঁস হওয়া এসব নথির মাঝে বেশ কিছু “অতি গুরুত্বপূর্ণ” বলে চিহ্নিত করা হয়েছিলো। তেমনই এক নথি থেকে বেরিয়ে এসেছে এই বিশেষ বাহিনীর তথ্য। যদিও এসব বিশেষ বাহিনী ঠিক কোন অংশের অভিযানে নিয়োজিত বা সংখ্যায় তাদের সংখ্যা কত সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। সাধারণত এমন গোপনীয় নথি বা কার্যক্রম ঘিরে নিজেদের মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকে যুক্তরাজ্য। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ বাহিনী নিয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে গিয়েছেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। তবে মঙ্গলবার এক টুইটে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফাঁস হওয়া কথিত গোপনীয় তথ্যে মন্ত্রণালয়ের ভাষায় ‘বড় ধরনের বিভ্রান্তি’ থাকতে পারে। পাঠককে সম্ভাব্য গুজবের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া এক নথি অনুযায়ী, ইউক্রেনে বিশেষ বাহিনীর সবচেয়ে বড় কন্টিনজেন্ট রয়েছে যুক্তরাজ্যের। তাদের মোট বাহিনীর সংখ্যা ৫০ টি। এছাড়া লাটভিয়ার ১৭ টি, ফ্রান্সের ১৫ টি, যুক্তরাষ্ট্রের ১৪ এবং নেদারল্যান্ডসের ১ টি বাহিনী কাজ করে চলেছে। এদের সবাই সম্মিলিত সামরিক জোট ন্যাটোর সদস্য। বিশেষ বাহিনীর এই সেনা সংখ্যা কম মনে হলেও, প্রতিটি কনটিনজেন্টে সেনা সংখ্যা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। এছাড়াও বিশেষ এই বাহিনী সামরিক দক্ষতা বিবেচনায় অত্যন্ত কার্যকর। ব্রিটেনের প্রভাবশালী দ্য গার্ডিয়ান পত্রিকার সূত্রে বেরিয়ে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তারা ইউক্রেনে সব মিলিয়ে ৯৭ টি বিশেষ সামরিক ইউনিটের উপস্থিতি নিশ্চিত করেছেন। এসব ইউনিটের মাঝে শুধুমাত্র যুক্তরাজ্যের ইউনিট ৫০ টি। গোপনীয় এসব নথি চলতি বছরের ফেরুয়ারি এবং মার্চ মাসের শুরুতে ডিসকর্ড নামের একটি মেসেজিং অ্যাপে প্রথম প্রকাশ পায়। অনলাইন গেমারদের কাছে বেশ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ থেকেই পরবর্তীতে এসব নথি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad