Ad

মিশাইলের পর কয়েক ডজন ইসরাইলি ওয়েবসাইটে হামলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
iukren-chbi
Durbin News

আল-আকসা মসজিদে হামলার প্রত্যুত্তরে তিন দিক থেকে মিশাইল নিক্ষেপের পর, এবার ডজনখানেক ইসরাইলি ওয়েবসাইট হামলার শিকার হয়েছে। গত ২৪ ঘন্টায়, জেরুজালেমের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং প্রতিষ্ঠানের অসংখ্য ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা হামলা চালিয়েছে।জানা গেছে, আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সাইবার হামলা চালানো হয়। এছাড়াও, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনী যে নিপীড়ন চালিয়েছে তার নিন্দা জানাতেই চালানো হয় এই সাইবার হামলা।হিব্রু ভাষার পত্রিকা ‘ইসরায়েল হায়ুম’-এর বরাত দিয়ে পার্স টুুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের অন্তত ৬০টি ওয়েবসাইট গত দুই দিনে হ্যাকিংয়ের কবলে পড়েছে। এসব ওয়েবসাইটে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যাংক থেকে শুরু করে দেশটির বেসরকারি কলেজের ওয়েবসাইটেও সাইবার হামলার কবলে পড়ে। এতে অকেজো হয়ে যায় অসংখ্য ওয়েবসাইট। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আইনী সংস্থায় সাইবার হামলা হয়েছে। পাশাপাশি রাইড শেয়ারিং সার্ভিস ইয়াঙ্গো এবং কলেজ অব ল অ্যান্ড বিজনেসের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাকিংয়ের শিকার হয়েছে। হায়ুমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ভূমি দ্বন্ধে ইসরাইল বিরোধী নানা স্লোগান ওইসব হ্যাকড সাইটগুলোতে দেখা গেছে। পাশপাশি একাধিক সংবেদনশীল ইসরাইলি সিসিটিভি সিস্টেমেও অনুপ্রবেশ করে হ্যাকাররা। বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সাইবার হামলা প্রতিরোধের জন্য ইসরায়েল সরকার এর আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি প্রয়োগ করেছে, এবার তার চেয়েও অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সাইবার হামলায়। যা বেশ গুরুতর বলেই মনে করছেন সাইবার নিরাপত্তা স্পেশালিস্টরা।ইসরায়েলি ওয়েবসাইটগুলোকে তাদের সার্ভারগুলোতে সংযুক্ত করার জন্য বিভিন্ন অনুরোধের মাধ্যমে এসব সাইবার হামলা করা হয়। ওই সময় অনেক ওয়েবসাইট হ্যাকিংয়ের কারণে বিকল হয়ে যায় এবং সেগুলো দখল করে নেয় সাইবার হামলাকারীরা। দু’টি ইসরায়েলি পানি সরবরাহের নজরদারি ব্যবস্থার অসংখ্য কম্পিউটারের নিয়ন্ত্রণও নিয়েছে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা। এরআগে, গত সপ্তাহে নামাজের সময় আল আকসা মসজিদে হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিন। একইসঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনও অধিকার ইসরায়েলের নেই বলেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়। এরপরই বিশ্ব মুসলিম সম্প্রদায় নড়েচড়ে বসে। মুসলিমদের পবিত্র এ স্থানে হামলার ঘটনায় ইসরায়েলের নিন্দা জানায় আরব লীগ। একইসঙ্গে ২২ সদস্য দেশের এই আঞ্চলিক সংগঠনটি আল-আকসা মসজিদে অভিযানের বিষয়ে জরুরি বৈঠকেও বসেছে।একইভাবে, ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা - ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান। এখানে হামলা চালানো একটি নিন্দনীয় ঘটনা। এ ঘটনার পরই প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলের তিন দিক থেকে মুহুর্মুহ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। সর্বশেষ প্রতিবাদ জানিয়ে করা হলো সাইবার হামলা। অবশ্য, এরইমধ্যে সুদানের অজ্ঞাত হ্যাকার গ্রুপ ইসরাইলের বেনলেউমি ব্যাংক, ডিসকাউন্ট ব্যাংক এবং মিজরাহি-টেফাহট ব্যাংকসহ আরও কিছু ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার দায় স্বীকার করেছে।এদিকে, আন্তর্জাতিক আল-কুদস দিবসে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের একাধিক দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর ফলে ইসরাইলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। দেশটির বিরুদ্ধে একজোট হচ্ছে মধ্যপ্রাচ্যের বহু দেশ। যার মধ্যে ইরান ও লেবানন অন্যতম। আন্তর্জাতিক আল-কুদস দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করতেই দিবসটি পালন করা হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad