Ad

ইহুদীবাদী ইসরাইলী সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1-2-20230501131357
Durbin News

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বাড়ছে। সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বিষয় বলে সতর্ক করেছেন। তিনি জানান, দেশটির সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে।ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল ‘কান’ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জেনারেল হারজি হালেভি পরিস্থিতিকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।তিনি ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসে ইসরায়েলের তিনজন সেনা আত্মহত্যা করেছে যার মধ্যে গত সপ্তাহে মারা গেছেন দু’জন।ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর ইসরায়েলে অন্তত ৫০০ জনের আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তির বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছেন। আগের বছরের তুলনায় এ মৃত্যুর সংখ্যা বেড়েছে।গত মাসে হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘ইসরায়েল হায়ম’ জানিয়েছে, ‘ইসরায়েলের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা একটি উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে অজ্ঞাতনামা ওই লেফটেন্যান্ট ব্যক্তিগত সমস্যার কারণে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা এখনও ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যুর প্রধান কারণ। কোনো যুদ্ধে না জড়িয়েও জায়নবাদী সেনারা বেশি হারে মারা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীতে সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। সূত্র : ফার্স নিউজ

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad