আন্তর্জাতিক


নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ মে ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, তার দেশ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় সোমবার বিকেলে নিয়মিত ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশে এখন নির্বাচনের প্রস্তুতি চলছে, যেখানে অন্য দল নির্বাচনে অংশ নিতে চাইছে না, আবার তারা পরে বলতে পারে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি- যুক্তরাষ্ট্র এ পরিস্থিতি কীভাবে দেখবে?

এর জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেটা সেদেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে। এর বাইরে আর কিছু বলতে চাই না, যেহেতু এটা অভ্যন্তরীণ এবং দেশীয় নির্বাচন।

গত বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই সম্পর্ক আরও গভীর করায় মনোযোগী। আমাদের দুদেশের মধ্যে অপরিমেয় সহযোগিতা ও যোগাযোগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা করা এবং অন্য বিষয়গুলো রয়েছে এর মধ্যে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্রের এই বক্তব্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক ও আইএমএফের প্রধানরা প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রশংসাও করেছেন।

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।