আন্তর্জাতিক


পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ মে ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা
অপ্রত্যাশিতভাবেই হামলার শিকার হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তার সরকারি বাসভবনে এমন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে হামলা চলাকালে ক্রেমলিনে ছিলেন না পুতিন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রেমলিনের ঐতিহ্যবাহী গম্বুজ থেকে কালো ধোঁয়া সরাসরি উপরের দিকে উঠে যাচ্ছে। এই হামলাকে প্রেসিডেন্ট পুতিনকে হত্যার একটি চেষ্টা হিসেবেই বর্ণনা করেছে রাশিয়ান সরকার। 

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিয়েভ সরকার রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের বাসভবনে চালকবিহীন বস্তু দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেছে।"

দাপ্তরিক বিবৃতিতে ক্রেমলিন আরও জানায়, যে দুই ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে। তারা এই হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে। 

এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে ছিলেন না। এবং বর্তমানে তিনি নিরাপদেই রয়েছেন। 

তারা বলছে, ড্রোনের ধ্বংসাবশেষ ক্রেমলিন এলাকায় পড়েছে এবং তাতে কেউ আহত হয়নি আর ভবনেরও কোনো ক্ষতি হয়নি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা RIA জানিয়েছে, রাশিয়া মনে করে, তাদের এই ধরণের হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং উপযুক্ত সময়ে সেটা দেওয়া হবে।

সংস্থাটি জানায়, রাশিয়ার ধারণা, আগামী ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজ কেন্দ্র করে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসেবে এমন হামলা সাজিয়েছে ইউক্রেন। বিজয় দিবসের এই কুচকাওয়াজে বহু বিদেশী অতিথির যোগ দেওয়ার কথা রয়েছে।

রুশ এই বার্তা সংস্থা বলছে, কুচকাওয়াজ অনুষ্ঠানের কোনো পরিবর্তন হবে না। আগের পরিকল্পনা অনুসারেই তা অনুষ্ঠিত হবে। 



সম্পর্কিত

ইউরোপআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।