Ad

আবারও যুক্তরাষ্ট্রগামী জাহাজ জব্দ করলো ইরান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
aW1hZ2UtMTA4ODM3LTE2MDQxMjc4MzEuanBn - Copy
Durbin News

সপ্তাহ না ঘুরতেই আবারও হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর জাহাজটিকে নিওভি হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড জাহাজটি আটক করেছে।পঞ্চম নৌবহরের পক্ষ থেকে সেখানকার কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ট্যাঙ্কারটিকে ঘিরে এক ডজন গার্ড জাহাজের ছবি প্রকাশ করেছে। তাদের ভাষ্য, ওই জাহাজগুলো তেল ট্যাংকারটিকে গতিপথ পরিবর্তন করে ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে এগিয়ে যেতে বাধ্য করে।তবে জাহাজ আটক নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইরানের আধাসামরিক বাহিনী। যদিও দেশটির একাধিক গণমাধ্যম এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড একটি জাহাজ জব্দ করেছে। তবে কী কারণে জাহাজটিকে জব্দ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখন পর্যন্ত জানানো হয়নি। অপর এক বার্তা সংস্থা মিজান এর প্রতিবেদনে জানানো হয়, এক বাদীর অভিযোগের উপর ভিত্তি করে, আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে।এক বিবৃতিতে পঞ্চম নৌবহর জানায়, 'ইরানের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিঘ্নসৃষ্টিকারী। এদিকে পশ্চিমা একাধিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টার অংশ হিসেবে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলের ট্যাংকার জব্দ করে। ‘সুয়েজ রাজান’ নামের সেই ট্যাংকার আটকের পরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলো ইরান। এর প্রতিক্রিয়া হিসেবে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করে তেহরান। গত বৃহস্পতিবার তাদের নৌবাহিনী ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাংকার আটক করে। জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের শেভরন কোম্পানির জন্য কুয়েত থেকে তেল নিয়ে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করছিলো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad