Ad

কর্ণাটকে বিজেপির ব্যর্থতার নেপথ্যে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ng-day-of-karnataka-assembly- - Copy
Durbin News

ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটকের ক্ষমতা হারিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। বুধবারের নির্বাচনে শুরু থেকেই ধারণা করা হচ্ছিলো এমন ভরাডুবির। গতকাল ফলাফল শুরুর পর থেকেই মিললো তার সত্যতা। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ এই রাজ্যে জয়লাভের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য আগাম বার্তা দিয়ে রাখলো ভারতীয় জাতীয় কংগ্রেস। গুরুত্বপূর্ণ কর্ণাটক রাজ্য হাতছাড়া হওয়াকে বিজেপির জন্য সতর্কতা হিসেবেই দেখছেন অনেকে। কর্ণাটক বিধানসভায় মোট আসন ২২৪। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসনে জয়। গতকাল ফলাফল ঘোষণা শুরুর মাত্র দুই ঘন্টার মধ্যেই কংগ্রেস সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যায়। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, কর্ণাটক বিধানসভার ১৩৫ আসন নিজেদের করে নিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। গতবারের চেয়ে ৫৫ আসন বেশি পেয়েছে তারা। ক্ষমতাসীন বিজেপির কাছে রয়েছে ৬৬ আসন। ধর্মনিরেপেক্ষ জনতা দল পেয়েছে ১৯ আসন। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতি পুরোপুরি ব্যর্থ ছিলো এবার। হালাল, হিজাব, আজান থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেই বিতর্কের জন্ম দিয়েছিলো দলটি।যার শুরুটা হয়েছিলো হিজাব বিতর্ককে কেন্দ্র করে। কর্ণাটক সরকার আচমকাই সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা দিয়ে বসে। ক্লাসরুমের মধ্যে কোনভাবেই হিজাব বা অন্যকোন ধর্মীয় চিহ্ন প্রকাশ করা যাবেনা বলে উল্লেখ করে সেখানকার সংখ্যালঘু, হজ এবং ওয়াকফ দপ্তর। এনিয়ে পুরো দেশেই বিতর্কের শুরু হয়। এমনকি সুপ্রিমকোর্ট পর্যন্ত আলোচনা গড়ায়। এছাড়াও কর্ণাটকের বিধানসভায় গেল বছর পাশ করা হয় অ্যান্টি হালাল বিল। এই বিলের আওতায় রাজ্যে হালাল মাংস বিক্রি করা বন্ধ করে দেয়া হয়। মূলত নবরাত্রি এবং উগাদি উৎসব চলাকালে হালাল মাংসের বিক্রি বন্ধ করতে সরব হয় বিজেপির সমর্থকরা। আর সহসাই সেই আইনও পাশ করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে এই বিলের সমালোচনা করা হয়। তাদের ভাষ্যমতে এটি ছিলো একটি অ্যান্টি মুসলিম বিল। এছাড়াও স্থানীয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করেছিলো বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসভা। যার কারণে ক্ষমতাসীন দলের উপর নেতিবাচক ধারণা আরও পোক্ত হয় সাধারণ জনগণের। এছাড়াও প্রথম থেকেই কর্নাটক বিজেপিতে বড় নেতার অভাব সুস্পষ্ট ছিল। যা এই ধরাশায়ী অবস্থার অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্বাইকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল বিজেপি। কিন্তু, জনসংযোগে তিনি ব্যর্থ ছিলেন। অন্যদিকে কংগ্রেস শিবিরে ডি কে শিবকুমার, সিদ্দারামাইয়ার মতো বড় মাপের নেতা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ে ছিলেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad