আন্তর্জাতিক


ঋণ সংকট এড়াতে বাইডেনের এশিয়া সফর বাতিল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মে ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার

ঋণ সংকট এড়াতে বাইডেনের এশিয়া সফর বাতিল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ায় আসন্ন সফর স্থগিত করেছেন এবং সম্ভাব্য ঋণ সংকট এড়াতে আলোচনার জন্য দ্রুত ওয়াশিংটনে ফিরে আসবেন। মঙ্গলবার (১৬ মে) হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

বাইডেন বুধবার জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানে গেছেন, তবে মার্কিন ঋণের সীমা বাড়ানোর জন্য দেশীয় সংকট মোকাবিলায় পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় পরবর্তী সফর বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘সংকট এড়াতে সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে কংগ্রেস নেতাদের সাথে বৈঠকের জন্য প্রেসিডেন্ট বাইডেন রবিবার যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।’

এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এবং তার দল একটি বাজেট চুক্তি প্রদানের জন্য কংগ্রেসীয় নেতৃত্বের সাথে কাজ চালিয়ে যাবে যাতে এটি প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছাতে পারে।’

জি-৭ শীর্ষ সম্মেলনের পরে বাইডেন সিডনিতে কোয়াড নেতাদের এক বৈঠকে যোগ দেয়ার কথা ছিল, যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে একত্রিত করবে। খবর সংবাদ সংস্থা বাসসের।

তবে হোয়াইট হাউস বলেছে, বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ফোন করে এই সফর বাতিল করার কথা জানিয়েছেন এবং তাকে একটি অনির্ধারিত তারিখে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের প্রথম ‘ঐতিহাসিক’ সফরে পাপুয়া নিউ গিনি যাওয়ার কথা ছিল। কারণ ওয়াশিংটন এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বেইজিংয়ের সঙ্গে লড়াই করছে। 

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।