আন্তর্জাতিক


রাশিয়ায় ঢুকে হামলা চালানো অন্তত ৭০ জন নিহত, দাবি মস্কোর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ মে ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন, বুধবার

রাশিয়ায় ঢুকে হামলা চালানো অন্তত ৭০ জন নিহত, দাবি মস্কোর

ইউক্রেন থেকে রাশিয়ার বেলগ্রদ অঞ্চলে ঢুকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া বলেছে, ওই হামলা রোধে চালানো অভিযানে ৭০ জনেরও বেশি আক্রমণকারী নিহত হয়েছেন। 

রাশিয়ার ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা প্রায় ২৪ ঘণ্টা ধরে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে। খবর- আল-জাজিরা। 

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ জন জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। আজ বেলগ্রদ অঞ্চলে অভিযান বাতিল করা হয়েছে। 

প্রতিবেদনে হামলাকারীদের ‘ইউক্রেনের নাশকতা ও তথ্য নিতে আসা গ্রুপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, স্থানীয় সৈন্য, বিমান হামলা ও কামানের মাধ্যমে শত্রুদের ধ্বংস করা হয়েছে। বাদবাকি সৈন্যদের ইউক্রেনের ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়েছে। পুরো নির্মূল হওয়ার আগ পর্যন্ত তাদের ওপর গোলাবর্ষণ করা হবে।

রুশ কর্মকর্তারা জানান, যুদ্ধের সময় সীমান্তের নয়টি গ্রাম খালি করা হয়েছে। এ সময় আর্টিলারি ও মর্টারের গুলি ১৩ জন আহত হয়েছেন। উদ্ধারের সময় এক নারী মারা গেছেন। এছাড়া কোজিংকা গ্রামে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাশিয়া বলছে, মস্কো গত বছর ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ার ভূখণ্ডে এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ।  সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে রাশিয়া মঙ্গলবার জেট ও আর্টিলারি মোতায়েন করেছে।

রাশিয়ায় অনুপ্রবেশ করে হামলার দায় স্বীকার করেছে পুতিনবিরোধী সশস্ত্র সংগঠন ফ্রিডম অব রাশিয়া লিজন ও রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি)। তবে এ হামলার সঙ্গে কোনো ধরনের যোগসাজশ নেই বলে দাবি করেছে ইউক্রেন।

হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামভিসহ পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাশিয়ার ভেতরে হামলাকে উৎসাহিত করে না। 







জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।