

পাঁচ বছর পর নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ( আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবি করছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বৃহস্পতিবার সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরেক পার্শবর্তী দেশ জাপানের কর্মকর্তারা জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এক ঘন্টা উড়ে ১১’শ কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সমুদ্রসীমায় আঁছড়ে পড়েছে। অনুমান করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রেটি ৬২০০ কিলোমিটারের বেশি উচ্চতায় উঠতে সক্ষম। যা এমনকি মার্কিন সীমানায়ও আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উত্তর কোরিয়া থেকে ছোঁড়া ”অপরিচিত প্রজেক্টাইল” মিসাইল শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এটি দ্রুত গতিসম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ( আইসিবিএম) হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে দক্ষিণ কোরিয়ার এ দাবীকে অস্বীকার করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি জানান, তারা স্যাটেলাইট উড্ডয়ন করেছে। তবে এটি আইসিবিএম এর পরীক্ষা সিস্টেমের অংশ।
এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া এ ধরণের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করে আসছিল জাপান ও দক্ষিণ কোরিয়া।



