আন্তর্জাতিক
নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মী গ্রেপ্তার
নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের। গতকাল শনিবার (২৭ মে) হেগে বিক্ষোভের সময় তাদের গ্রেপ্তার করা হয়। ডাচ পুলিশ এই তথ্য জানিয়েছে
জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে পরিবেশ কর্মীরা শহরের প্রধান সড়কের বন্ধ করে দেয়। এ সময়ে জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং এক হাজার ৫৭৯ জন কর্মীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে।
দ্য হেগ পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনগুলোর কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এ নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু, এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে। বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নিয়েছিল বলে জানায় এক্সটিংশান রিবিলিয়ন।
বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী অ্যান ক্যারেভার্স বলেন, ‘জলবায়ু সংকটের কারণটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






