আন্তর্জাতিক


তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোয়ান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মে ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোয়ান
তৃতীয় মেয়াদে  তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার রাত সোয়া ১১টা পর্যন্ত ৯৮ দশমিক ০৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনস এলায়েন্সের কামাল কিলিজদারগলু পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছয় দলীয় জোটের প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

সরকারিভাবে এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করবে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬ কোটি মানুষ ভোটদান করেন। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথম ভোট দিয়েছেন।

গত ১৪ মে নির্বাচনের প্রথম দফায় এরদোগান পেয়েছিলেন ৪৯ শতাংশ ভোট। কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ। দুজনের কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সংবিধান মোতাবেক নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

এই নিয়ে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এরদোয়ান। এর আগে ২০১৪ সালে ও ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি।

২০০৩ সালের ১৫ মার্চ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছিলেন তিনি। পরে ২০১৪ সালে তুরস্ককে সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেনশিয়াল পদ্ধতিতে রূপান্তর করেন। বিরোধীদের মতে, একক ক্ষমতা উপভোগ করতেই শাসনব্যবস্থায় এমন পরিবর্তন আনেন এরদোয়ান।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।