আন্তর্জাতিক


নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০০


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ জুন ২০২৩, ১২:০২ অপরাহ্ন, বুধবার

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০০

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে নৌকায় করে ফিরছিলেন ৩০০ জন। কিন্তু, পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানায়। 

পুলিশ জানায়, নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে একটা কাঠের গুঁড়ির সঙ্গে নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি দুই খণ্ড হয়ে যায়।

পুলিশ আরও জানায়, প্রতিবেশী দেশ নাইজার থেকে বিয়েবাড়িতে এসেছিলেন তারা। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার ফিরে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা মারে। এর ফলে নৌকা দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

উদ্ধারকারীরা এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। সেখানে স্থানীয় পর্যায়ে বানানো নৌকা চলে। এতে মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। দেশটির কর্মকর্তাদের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ নিয়ে নৌকাগুলো চলাচল করে। তাই দুর্ঘটনা ঘটে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।