

সৌদি আররের জেদ্দা শহরের একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা হামলা চালিয়েছে।
দেশটিতে মোটরগাড়ি প্রতিযোগীতা ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগ মুহুর্তে এ হামলা ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
তেল স্থাপনায় বিশাল আগুনের কুণ্ডলি দেখা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা।
শুক্রবার এ হামলার দ্বায় স্বীকার করে ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলছেন, জেদ্দায় আরামকোর বৃহত্তর তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাস তানুরা ও রাবিগ্বা তেল শোধানাগারে ড্রোন হামলাসহ রাজধানীর একাধিক স্থাপনায়ও হামলা চালানো হয়।
তিনি বলেন, ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র । এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্পর্শকারত স্থাপনার হামলা চালায় হুদিরা।
সম্প্রতি দেশটিতে জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষাণা দেয় আরবের রাষ্ট্রয়ত্ত তেল কোম্পানি আরামকো। গত বছর দ্বিগুণ মুনাফা অর্জনের পরপরই এ ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তর কোম্পানিটি।



