

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে কিয়েভ এ ১৫০০ স্ট্রেলা অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট ক্ষেপণাস্ত্র ও ১00 টি এমজি-৩ মেশিনগানের চালান সহায়তা দিচ্ছে জার্মানি। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানো ঐতিহাসিক নীতির বিপরীত পথে হাঁটলো জার্মানি।
এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেন, সরবরাহে বিলম্বের পর স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে তার দেশ ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের একটি। তবে এ নিয়ে গর্ব না করে ইউক্রেনের সহায়তায় কাজ করে যেতে হবে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক মাস পার হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর ইউক্রেনের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা এবং মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।



