Ad

নারী বিশ্বকাপ শুরুর আগ মূহুর্তে নিউজিল্যান্ডে গোলাগুলি, নিহত ৩

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ad71b7e59d8005e6a174e58139abf8bc-64b8a0a9f2b54
Durbin News

নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির কেন্দ্রীয় অকল্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি নিহত ও আহতদের স্বজন-বন্ধুদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, 'আমাদের তদন্ত দল গুলির কারণ খুঁজে বের করতে কাজ করছে।' তিনি আরও বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ঘটনা ঘটার সময় ফোন পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনাকে তিনি 'ভয়ঙ্কর অভিজ্ঞতা' হিসেবে মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অকল্যান্ডের কেন্দ্রস্থলে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন।দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, মনে হচ্ছে এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়।আজ শুরু হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপের খেলাগুলো ঠিক মতো চলবে বলেও জানান তিনি। অকল্যান্ডের মেয়র উয়ানে ব্রাউন বলেন, ফিফার সব কর্মকর্তা ও খেলোয়াড়রা নিরাপদে আছেন। টুইটার বার্তায় তিনি বলেন, 'এমন সুন্দর দেশে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমি মনে করতে পারি না। আজ সকালে যা ঘটেছে তা মর্মান্তিক। সবার জন্য বেদনার। এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত নই।'এ ঘটনায় ফিফা 'গভীর শোক' প্রকাশ করেছে। ফিফার বার্তায় বলা হয়, অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলো ঘটনাস্থলের কাছেই ছিল। সময়সূচি অনুসারে আজ অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad