Ad

চাল রপ্তানি বন্ধ করলো ভারত: দেশের বাজারে চালের দাম কি বাড়ছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
000-4c508b50cb997c2bcd26461ceaf141ce
Durbin News

গত বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় আচমকা এক বিজ্ঞপ্তি জারি করে ভারত সব ধরনের ‘নন-বাসমতি হোয়াইট’ চালের রফতানি বন্ধ করে দিয়েছে। এতে আন্তর্জাতিক খাদ্যবাজারে আতঙ্কের স্রোত নেমে এসেছে। বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশের এমন সিদ্ধান্তে যারা সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে, তার মধ্যে বাংলাদেশও আছে বলে বিশেষজ্ঞদের অনেকে আশঙ্কা করছেন।ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু কিংবা সম্প্রতি ‘ব্ল্যাক সি খাদ্যচুক্তি’ থেকে মস্কো নিজেদের সরিয়ে নেওয়ার পর যেভাবে বিশ্ববাজারে গমের দাম হু হু করে বেড়েছে, ঠিক সেভাবেই ভারতের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক পর্যায়ে চালের দামও মারাত্মকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।ভারত সরকার প্রধানত যে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তা হলো মাত্র আট-নয় মাস পরে দেশে সাধারণ নির্বাচন, তার আগে চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাক এটা তারা কিছুতেই চাইবে না। এদিকে বাংলাদেশেও আর মাত্র মাস চারেক পরেই নির্বাচন, সেখানেও চালের দাম এখন বেড়ে গেলে সরকারের জন্য তা খুবই অস্বস্তিকর হবে।রফতানির জন্য মুম্বাই বন্দরে জড়ো করা চালের বস্তা বাণিজ্যিক ঋণ-বিমা সংস্থা কোফেস-এর অর্থনীতিবিদ ইভ বার সিএনবিসি চ্যানেলকে বলেছেন, ‘ভারতের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে চালের যোগান মারাত্মকভাবে কমে যাবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আর নেপাল, কারণ তারাই ভারত থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে।’ ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বি ভি কৃষ্ণা রাও বার্তা সংস্থাকে রয়টার্সকে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া যেভাবে বিশ্বের গম বাজার তছনছ করে দিয়েছিল, এবারে তার চেয়েও ভয়ঙ্কর গতিতে বিশ্বের চালের বাজারে আগুন লাগবে। চালের ক্রেতা দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত খুবই যন্ত্রণাদায়ক হবে, কারণ তাদের এখন অন্য কোনও জায়গা থেকেই শিপমেন্ট আনার উপায় নেই।’গ্রো-ইন্টেলিজেন্সের রিপোর্টের প্রচ্ছদবিশ্বে কৃষিপণ্যের বাজার নিয়ে গবেষণা করা ‘গ্রো ইন্টেলিজেন্স’–এর সাম্প্রতিক এক প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভারত যে কোনও মুহুর্তে বিশ্বে চালের রফতানি বন্ধ করে দিতে পারে। তারা ওই রিপোর্টে আরও বলেছিল, ভারত থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে বাংলাদেশ, নেপাল, চীন ও আফ্রিকার দেশ বেনিন। এই চারটি দেশেই (সেই সঙ্গে আফ্রিকার আরও কিছু দেশে) নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে সতর্ক করেছিল ‘গ্রো ইন্টেলিজেন্স’। জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য-বিষয়ক ডেটাবেজ ‘কমট্রেড’-এর তথ্য অনুযায়ী ২০২২ সালেও বাংলাদেশ ভারত থেকে প্রায় ২৫৭ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছে। তার আগের বছর (২০২১) এই পরিমাণ ছিল ৯০০ মিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশ খাদ্য উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠায় ভারত থেকে চাল আমদানির পরিমাণ হয়তো কমছে, কিন্তু এই নির্ভরশীলতা এখনও পুরোটা কাটিয়ে ওঠেনি। যে কারণে ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশকে বেকায়দায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারত যে সব ধরনের চালের রফতানি নিষিদ্ধ করেছে তা নয়। বাসমতি নয়, এমন সাদা চাল (আতপ-সহ) এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। ছাড় পেয়েছে শুধু বাসমতি ও রফতানিযোগ্য সিদ্ধ চাল।গত বৃহস্পতিবার দিল্লিতে খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরে দেশে মৌসুমী বৃষ্টিপাত দেরিতে হয়েছে, কিন্তু প্রবল বর্ষণ হয়েছে। এতে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে এবং গত এক মাসেই খুচরা বাজারে চালের দাম ৩ শতাংশ বেড়ে গেছে। আর গত এক বছরের পরিসংখ্যান হিসেবে নিলে দেখা যাবে খুচরা বাজারে চালের দাম ১১.৫ শতাংশ বেড়ে গেছে।‘এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধিতে রাশ টানতে এবং বাসমতি নয়, এমন সাদা চালের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে সরকার তাদের রফতানি নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে’, বলা হয়েছে ওই বিবৃতিতে। তবে গত বছরও ভারত যে ২২ মিলিয়ন টাল বিদেশে রফতানি করেছিল, তার মধ্যে ১০ মিলিয়নে টনেরও বেশি ছিল এই ধরনের ‘নন-বাসমতি’, ‘হোয়াইট’ চাল। ফলে ধরে নেওয়া যেতে পারে, ভারত যা চাল রফতানি করে থাকে তার অর্ধেকই এখন বন্ধ হয়ে যাচ্ছে।ভারত সরকারের বিজ্ঞপ্তিখাদ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনও বিশেষ দেশকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার কথা বলা হয়নি, তবে বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করছেন বিশেষ ব্যবস্থায় বন্ধুপ্রতিম বাংলাদেশে চাল রফতানির অনুমতি দেওয়া হতে পারে।কৃষি অর্থনীতি নিয়ে রিপোর্ট করেন মুম্বাইয়ের সাংবাদিক জয়শ্রী ভোঁসলে। তিনি যেমন বাংলা ট্রিবিউনকে বলছিলেন, ‘গত বছরের ডিসেম্বরেও আমরা দেখেছি জি-টু-জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ডিলের আওতায় ভারতের দুটি সমবায় সংস্থাকে বাংলাদেশে ২ লাখ টন চাল রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া ভারতের বেসরকারি ট্রেডারদের কাছ থেকেও বাংলাদেশ কিনেছিল আরও ৫০ হাজার টন চাল।’ জয়শ্রী ভোঁসলে মনে করছেন, যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং বিশেষ করে মাস দেড়েকের মধ্যেই শেখ হাসিনা ভারত সফরেও আসছেন – তাই বাংলাদেশে সব ধরনের চাল রফতানি অব্যাহত রাখার জন্য কোনও ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ নেওয়াই হতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad