Ad

চীনে স্কুলে এসে মৃত্যুর মুখে পড়ল ১০ শিক্ষার্থী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ad-12-20230724101840
Durbin News

চীনের একটি স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) দুপুর ৩টার কিছু সময় আগে হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।বেশ কিছু ফুটেজে দেখা গেছে, স্কুলের জিমের পুরো ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। লোকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ১৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।ওই দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাদে পার্লাইট বসিয়েছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়েছে।যে কোম্পানি ওই ভবনের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন এর সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। কম সুরক্ষা মান এবং সঠিক প্রয়োগের অভাবে চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়।এর আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬৫ জনের মৃত্যু হয়।গত মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়। এছাড়া নিখোঁজ হয় আরও পাঁচজন। এছাড়া গত ২২ জুন একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad