আন্তর্জাতিক
নিউজিল্যান্ডে বিচার মন্ত্রীর পদত্যাগ: অভিযোগ গাড়ি দুর্ঘটনা
কিরিটাপু ‘কিরি’ এলান জানিয়েছেন, তিনি তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং রোবরার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।এ প্রেক্ষিতে সোমবার তিনি পদত্যাগ করেন। খবর এএফপি’র।
গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায় নি। এলান বলেছেন, গতকালের আমার কর্মকান্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি।
তিনি আরো বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য। প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






