দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানের ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়ের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। প্রতিবছর ৯ মে উৎসব পালন করে রাশিয়া।
ইউক্রেনের সেনারা দাবি করেন বসলেন, স্তালিনের পথেই হাঁটবেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। আগামী ৯ মে’র মধ্যেই যুদ্ধ বন্ধ করতে চায় মস্কো। খবর- ডেইলি মেইল।
তবে এখনও ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ নিতে পারেনি পুতিন বাহিনী।
দেশটির কিয়েভ ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল অব স্টাফের কাছে তথ্য রয়েছে রাশিয়ান সেনাদের নাকি বলা হয়েছে, যে ভাবেই হোক ৯ মে’র মধ্যে যুদ্ধ শেষ করতে হবে।
এদিকে গত শুক্রবার ইউক্রেন-রাশিয়া সংঘাতের ৩০ তম দিনে এসে, এ পযর্ন্ত ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছেন। তবে তাদের লাশ ফিরিয়ে নিয়ে যায়নি রাশিয়া দাবী ইউক্রেনের। সেগুলো পড়ে রয়েছে রাস্তায় ।
ইউক্রেনের দাবী, ৮৪ হাজার শিশুসহ ৪ লাখ ইউক্রেনি বাসিন্দাকে ইচ্ছের বিরুদ্ধে ধরে নিয়ে গেছে রুশ বাহিনী। মস্কো এ পরিসংখ্যান স্বীকার করলেও এসব ইউক্রেনিরা স্বেচ্ছায় রাশিয়া গেছে বলে দাবি করছে।
তবে রাশিয়া তাদের ১ হাজার ৩০০ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।










