আন্তর্জাতিক


নেদারল্যান্ডে ৫ দিন ধরে পুড়ছে গাড়িবোঝাই জাহাজ!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ জুলাই ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন, শনিবার

নেদারল্যান্ডে ৫ দিন ধরে পুড়ছে গাড়িবোঝাই জাহাজ!
প্রায় চার হাজার গাড়ি নিয়ে পাঁচ দিন ধরে মাঝ সাগরে পুড়ছে একটি জাহাজ। ভয়াবহ এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে। এরই মধ্যে একজন ক্রুয়ের মৃত্যুর খবর জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার (২৫ জুলাই) উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে শিপ ক্যারিয়ারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আগুন নেভাতে অভিযান শুরু করে ডাচ কোস্ট গার্ড। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি সাড়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের শিপ ক্যারিয়ারটির আগুন। ফলে কতগুলো গাড়ি পুড়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, জার্মানি থেকে মিসরে যাচ্ছিলো জাহাজটি। এতে ৫০০ ইলেক্ট্রিক গাড়িসহ ৩ হাজার ৭৮৩টি যান ছিল। এখনও আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ক্রু মেম্বার। পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেছেন আরও সাত জন। জাহাজটিতে মোট ২৩ জন ক্রু ছিলেন। এখনও পর্যন্ত কতজন উদ্ধার হয়েছেন তা নিশ্চিত নয়।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।