Ad

পাকিস্তানে তৈরি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সংক্ষিপ্ত তালিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pakistan-20230730122445
Durbin News

পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের মেয়াদ শেষ হবে আগস্টে। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, সময় হলেই তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। মনে করা হচ্ছে, আগস্টের প্রথম দশকে পাকিস্তানে ক্ষমতা হস্তান্তর হবে। দেশটির নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিদ্ধান্ত নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাছাই করা হবে একজন রাজনীতিককে। এ জন্য তারা বিভিন্ন নাম থেকে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।তিনি জানিয়েছেন যে, সংক্ষিপ্ত তালিকায় প্রাথমিকভাবে ৫ জনকে বাছাই করা হয়েছে। তবে তাদের নাম বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। খাজা আসিফ বলেছেন, পিপিপি এবং পিএমএলএন একসঙ্গে চার থেকে পাঁচটি নাম চূড়ান্ত করেছে। তা নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে। মিত্র জোটকে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।তিনি আরও বলেন, আমি মনে করি বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার দু’দিন আগেই তা ভেঙে দেয়া উচিত। কারণ পার্লামেন্টকে শূন্য রাখতে তাতে আরও অনেক জটিলতা সৃষ্টি হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান দল প্রস্তাব করেছে যে অর্থমন্ত্রী ইসহাক দার আসন্ন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চুক্তির অধীনে যেন পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাধাগ্রস্ত না হয় সেজন্যই তার নাম প্রস্তাব করা হয়েছে।পিএমএল-এন এর এক সদস্য বলেছেন, 'আমরা মনে করি আইএমএফের সাথে সম্মত অর্থনৈতিক সংস্কারগুলো চালিয়ে যাওয়ার জন্য তিনি (ইসহাক দার) সেরা বাজি হতে পারেন।'পাকিস্তান গত মাসে আইএমএফ থেকে প্রয়োজনীয় ৩ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদী আর্থিক প্যাকেজের প্রথম কিস্তি পেয়েছে। এটির সঠিক ব্যবহার না হলে পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষমতাসীন জোট আগামী ৮ আগস্ট সংসদ ভেঙে দেবে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে এবং আগামী ৯০ দিনের মধ্যে তারা নির্বাচনের আয়োজন করবে।ক্ষমতাসীন জোট ২০২২ সালের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আস্থা ভোটে হারিয়ে ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকে ইমরান খান অভিযোগ করে আসছেন যে, সেনাবাহিনীর কথা না শোনায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে দেশটির সেনাবাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ইসহাক দার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন এমন আলোচনার মধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, দারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার থাকার অর্থ এটি নিরপেক্ষ নয়।পিটিআই মুখপাত্র ফারুখ হাবিব বলেন, 'যদি ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করা হয়, তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এটি নামেমাত্র নির্বাচন হবে।'

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad