

এই প্রথম অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতলো কোন জাপানি চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম ‘ড্রাইভ মাই কার। ছবিটি পরিচালনা করেছেন রিয়ুসুকে হামাগুচি। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন আমেরিকান অভিনেত্রী টিফানি হ্যাডিশ ও কানাডিয়ান অভিনেতা সিমু লিউ।
জাপানিজ কথাসাহিত্যিক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন একজন অভিনেতা-নাট্য নির্দেশককে কেন্দ্র করে ছবিটির গল্প। স্ত্রীকে হারানোর দুই বছর পর আন্তন চেখভের ‘আঙ্কেল ভানিয়া’র নাট্য প্রযোজনা নির্দেশনা দিতে প্রিয় গাড়ি নিয়ে হিরোশিমায় যায় সে। পথে যেতে যেতে নারী গাড়িচালকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার।
তিন ঘণ্টার এই ছবি দেখার সময় এক মুহুর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শকরা। ছবিটির সুবাদে ৭৪তম কান উৎসবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার জেতেন তিনি।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), বেটার ডেজ (হংকং), কালেকটিভ (রোমানিয়া), দ্য ম্যান হু সোল্ড হিস স্কিন (তিউনিসিয়া) ও কুও ভাডিস, আইডা? (বসনিয়া)।



