

‘দ্য আইজ অব টেমি ফে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন জেসিকা। যুক্তরাষ্ট্রের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব, গায়িকা, লেখক, উপস্থাপক টেমি ফে বেকারের বায়োপিক ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবিতে নাম ভূমিকায় দেখা গেছে জেসিকা চ্যাস্টেইনকে।
রোববার বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর বসে।
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জেসিকা চ্যাস্টেইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) এবং ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।
২০১২ সালে ‘দ্য হেল্প’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী এবং ২০১৩ সালে ‘দ্য হার্ট লকার’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছিলেন জেসিকা চ্যাস্টেইন।
তবে এবারই প্রথম অস্কার জিতলেন তিনি। ‘দ্য আইস অব টেমি ফেই’ সহ-প্রযোজনা করেছেন ৪৫ বছর বয়সী এই তারকা।


