আন্তর্জাতিক
ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেন সের্গেই ল্যাভরভ। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কয়েকটি দেশ নাক গলাচ্ছে। নির্দিষ্ট একটি দলের ওপর চাপ সৃষ্টি করছে; যে আচরণ অগ্রহণযোগ্য।
ল্যাভরভের এই মন্তব্য নিয়েই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে করা হয় প্রশ্ন। যার উত্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়ার প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি, যারা নিজের দুই প্রতিবেশীর ওপর আগ্রাসন চালায়, স্কুল-হাসপাতাল-আবাসিক স্থাপনায় দৈনিক বোমা বিস্ফোরণ ঘটায়, তাদের মুখে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে কথা বলাটা বেমানান। এটা সের্গেই ল্যাভরভের নিজ থেকে করা সচেতন মন্তব্য হতে পারে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত-উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিস্থাপকতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন লক্ষ্য রয়েছে। এটাই অঞ্চলটি ঘিরে মার্কিন কৌশল ও অবস্থান।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






