

গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে তিনি আহ্বান জানিয়েছেন।স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা উচিত। অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে আটক করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।দেশে চলমান রাজরৈতিক পরিস্থিতিতে আপনি কী বিশ্বাস করতে পারেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে, এমন প্রশ্ন করা হয়েছিল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রকে। জবাবে তিনি বলেন, আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে পূর্বাভাস দিতে পারে।



