

চলমান সংঘাত নিরসনে বার বার শান্তি আলোচনায় বসার প্রস্তাব দেয় ইউক্রেন। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
সোমবার এ আলোচনার সম্ভাবনা নেই বলে উড়িয়ে দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেল ল্যাভরভ। খবর- আল-জাজিরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানায়, এ মুহূর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়। কারণ তারা এখন যে লক্ষ্য নিয়ে এগুচ্ছে এটি তার বিপরীত হবে।
দুই দেশের নেতার মধ্যে বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, এই জুটির মধ্যে আলোচনা হওয়া উচিত তখনই, যখন মূল ইস্যুতে একমতের কাছাকাছি পৌঁছাবে।
এর আগে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে কয়েক দফা বৈঠক করেন। পরে তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এসব বৈঠক থেকে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত আসেনি।
এরইমধ্যে দুই দেশের প্রেসিডেন্ট বৈঠকে বসতে পারেন বলে খবর বের হয়। শোনা যাচ্ছিল যে, ওই বৈঠকটি তুরস্কে হতে পারে। এবার মস্কোর পক্ষ থেকে এ সম্ভাবনা উড়িয়ে দিলেন দেশটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।



