

ইউক্রেনে রুশ হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৩ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ পাঁচ লাখ ৫১ হাজার ৬০০ কোটিরও বেশি। কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স সম্প্রতি একটি জরিপ চালিয়ে এই ক্ষতির পরিমাণ অনুমান করেছে। খবর রয়টার্স ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ২৪ মার্চ পর্যন্ত ইউক্রেনে রুশ আক্রমণের অর্থনৈতিক প্রভাব গণনা করে প্রতিষ্ঠানটি জানায় ৯২টি কারখানা, গুদাম এবং ৩৭৮টি স্কুলসহ কমপক্ষে ৪ হাজার ৪৩১টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, ধ্বংস বা জব্দ করা হয়েছে।
এর বাইরে ১২টি বিমানবন্দর ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা জব্দ করেছে রুশ বাহিনী। পাশাপাশি সাতটি তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্রও দখল করেছে তারা।
২০১৩ সালে ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইতোমধ্যেই দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ২৮০ বিলিয়ন ডলার।
ক্রিমিয়া হাতছাড়া হওয়ায় ইউক্রেন জিডিপি হারিয়েছে ৫৮ বিলিয়ন ডলার।



