গাজায় যুদ্ধ বন্ধের কথা জানালেন নেতানিয়াহু, তবে শর্ত দিলেন
হেড অফ ডিজিটাল মিডিয়া


গাজায় সাময়িক যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মানবিক সহায়তা প্রবেশ এবং হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির জন্য কৌশলগতভাবে এ সিদ্ধান্ত বলে জানান তিনি। খবর রয়টার্সের।মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে সোমবার (৬ নভেম্বর) দেওয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর গাজা কে শাসন করবে? জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কারণ, নিরাপত্তাহীনতার জন্য আমাদের অবস্থা কী হয়েছেতা আমরা দেখেছি।যদিও নেতানিয়াহু জানান, হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে মুক্তি দেওয়া না হলে গাজায় তারা যুদ্ধবিরতিতে যাবে না। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ গোষ্ঠীকে নির্মূলে গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১০ হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়। আর ২৫০ জনকে জিম্মি করা হয়। হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পর থেকে আন্তর্জাতিক সম্পদ্রায় উভয়পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। এক্ষেত্রে ইসরায়েল বলছে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তি দিতে হবে। আর হামাস বলছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।


