

নিজস্ব প্রতিবেদক:ন্যাটোর সদস্য অর্ন্তভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন ইউক্রেনি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩৫ জন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটি। খবর- রয়টার্স।
এর আগে লাভিভ ও তার পার্শবর্তী এলাকায় সকালে বিমান হামলা শুরু করে রুশ বাহিনী। এসময় পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ইয়াভোরিভ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে ৩০ টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
লিয়েভ শহরের আঞ্চলিক গভর্ণর ম্যাক্সিম কোজিটাস্কি জানান, রুশ বাহিনীর ছোঁড়া বেশিরভাগ ক্ষেপনাস্ত্র বিমান প্রতিরক্ষা ববস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে এসে আছড়ে পড়ে। এতে করে ৩৫ জন সেনা নিহত এবং আহত হয়েছে ১৩৫ জন।
তবে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংক্ষিপ্ত বিফ্রিং করলেও এই হামলার বিষয়ে কোন মন্তব্য করেননি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনী ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করে। গত তিন সপ্তাহে ইউক্রেন ছেড়ে পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে প্রায় ২৫ লাখ ইউক্রেন নাগরিক।



