আন্তর্জাতিক
সংকট সমাধানে আবারও রুশ-ইউক্রেন বৈঠক
রুশ প্রতিপক্ষের সঙ্গে শান্তিু চুক্তি আলোচনার জন্য ইতোমধ্যেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল।
তুর্কি প্রেসিডেন্ট বিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আয়োজনে মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা হয়েছে।
তুরস্ক সফররত ইউক্রেনীয় প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা মিখাইল পোডোলিয়াক।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জানিয়েছে, তাদের শীর্ষ অগ্রাধিকার হলো একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যদিও এটি সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
দুই সপ্তাহের বেশি সময়ের পর আবারো মুখোমুখী হচ্ছে ইউক্রেন রাশিয়া প্রতিনিধিদল। এ আগেও কয়েক দফা শান্তি আলোচনার হলেও তেমন কোন অগ্রগতির পথে হাঁটতে পারেনি প্রতিনিধিরা।
তবে, রাশিয়া বলছে, বৈঠকটি ফলপ্রসূ করতে হলে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হওয়ার যে কোন ধরণের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। অবশ্য ইতিমধ্যে এ বিষয়ে আপোষের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।
অন্য একটি সূত্র বলছে, এই বৈঠকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ভাগ্য, সেই সঙ্গে ২০১৪ সালে রাশিয়া কর্তৃক দখলীকৃত ক্রিমিয়া নিয়ে আলোচনা হতে পারে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






