বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বাগবিতণ্ড
হেড অফ ডিজিটাল মিডিয়া


বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন নেতার সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন বলে সম্প্রতি অভিযোগ করে রাশিয়া।এ নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক প্রতিক্রিয়ায় বলে, মারিয়া জাখারোভা ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠকের বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায় বলেও উল্লেখ করে যুক্তরাষ্ট্র। জানায়, এই চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে।এর আগে, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে দাবি করেন, অক্টোবরের শেষের দিকে সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন পিটার হাস। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয়।


