Ad

মার্কিন যুদ্ধজাহাজে হামলা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
carney
Durbin News

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আল জাজিরার।এক বিবৃতিতে পেন্টাগণ জানায়, লোহিত সাগরে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ব্যাপারে আমরা অবগত আছি। এ বিষয়টি পরিষ্কার হলে আমরা পরবর্তীতে আরও তথ্য জানাব।এসব হামলা কোন জায়গা থেকে চালানো হয়েছে তা নিশ্চিত করে জানায়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একাধিক জাহাজে হামলা চালিয়েছে। তারা মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি কোম্পানির একটি জাহাজ তারা জব্দও করেছে।অবশ্য, গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলে প্রতিশোধ নিতে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর হুমকি দেয় হুথিরা। যদিও লোহিত সাগরে হামলার ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেনি হুথিরা। তবে এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, অল্প সময়ের মধ্যে তারা একটি ‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ প্রকাশ করবে।এর আগে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে জানিয়েছিল উত্তর ইয়েমেনের হোদেইদা বন্দরে তাদের অপর একটি কনটেইনারবাহী জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।মার্কিন জাহাজে হামলার এ ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, লোহিত সাগরে চলার সময় একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দুটি ড্রোন আঘাত হানে। ইয়েমেনের সানার স্থানীয় সময় সকাল ১০টায় হামলা এ হামলা শুরু হয়। আর তা ৫ ঘণ্টা মতো স্থায়ী ছিল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad