ইসরায়েলকে সমর্থন স্টারবাকসের, ১৯ দিনে খোয়ালো ১১ বিলিয়ন ডলার
হেড অফ ডিজিটাল মিডিয়া


হামাস-ইসরায়েল সংঘাতে তেল আবিবকে সমর্থন দিয়ে সারা বিশ্বে বয়কটের মুখে পড়েছে আন্তর্জাতিক কফি চেইনশপ স্টারবাকস। ১৬ নভেম্বর থেকে পরবর্তী ১৯ দিনে ১১ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে কফি চেইনশপ এই কোম্পানি।১২টি শেয়ার বাজারে স্টারবাকসের দরপতন ঘটেছে বেশ। ১৯৯২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে যা সবচেয়ে বড় দরপতন। কোম্পানিটির শেয়ারের মূল্য কমে যাওয়ার ১১ বিলিয়ন ডলার খোয়া যায়।কিন্তু তাতেও দমেনি স্টারবাকস। বলছে, তারা অন্যায় কিছু করেনি। কোম্পানির সিইও লক্ষ্মণ নরসিমহান সম্প্রতি বিশ্লেষকদের জানান, তিনি সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও গ্রাহকদের আচরণ পরিবর্তন সত্ত্বেও তাদের ফিরিয়ে আনার ক্ষমতা সম্পর্কে আশাবাদী। এর কারণ হিসেবে তিনি স্টারবাকসের বৈচিত্র্যময় সেবা বিভাগকে তুলে ধরেন। তবে, একজন শিল্প বিশ্লেষক বলেছেন, গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়ে বিপাকে পড়া স্টারবাকসের বিরুদ্ধে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠা কোম্পানিটির পক্ষে খুবই কঠিন হবে। উল্লেখ্য, বিশ্বের ৮৬টি দেশে ৩৫ হাজারের বেশি শাখা রয়েছে স্টারবাকসের। যার বেশিরভাগ শাখা যুক্তরাষ্ট্রে।


