

মেক্সিকোর মধ্যাঞ্চলে মোরগ লড়াইয়ের এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় অন্তত ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মিচোয়াকান রাজ্যের লাস টিনাজাস শহরে এ হামলার ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। আল-জাজিরা।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা একটি মোরগ লড়াইয়ের আসরে হামলা চালায় এবং উপস্থিত ব্যক্তিদের উপর তুমুল গুলি বর্ষণ করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সেখানে বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিস্কার নয়।
তবে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।



