

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে চলতি বছরের ১২ মার্চে। যার বাকি আর দুই মাস। পবিত্র এই মাস ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবমতম মাস।হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর প্রতিটি মাস গণনা শুরু হয়। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেই অনুযায়ী, ২০২৪ সালের ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।তাদের হিসাব অনুসারে, এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই গণনায় সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর রোজা শেষ হবে ৯ এপ্রিল।



