

ইসরায়েলের তেল আবিব শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচ নিহত হয়েছেন। মঙ্গলবার পূর্বে বেনি ব্র্যাকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয় হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে বসে বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি ছুড়ছে এক ব্যক্তি। এসময় গাড়ির ভেতরে একজন ও রাস্তার আশেপাশে আরও ৪ জনের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, হামলাকারী ইসরায়েলে আরব সংখ্যালঘু সদস্য। তবে এ হামলার বিষয়ে কোন গোষ্ঠী এখন পর্যন্ত দ্বায় স্বীকার করেনি।
গত রোববার ও মঙ্গলবার ইসরায়েলি আরবদের পৃথক দুই হামলায় ছয়জন নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে ছিল।


